1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মনোহরগঞ্জে পানিবন্দি নবজাতককে উদ্ধার করলেন ইউএনও

মনোহরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ প্রতিনিধি: বৃষ্টি উপেক্ষা করে ৫ দিন বয়সের নবজাতককে উদ্ধার করতে ছুটে গেলেন মনোহরগঞ্জ উপজেলার ইউএনও উজালা রানী চাকমা।
জানা যায় উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী কল্পনা আক্তারের ঘরে গত ১৭ আগস্ট জন্ম নেয় কন্যা শিশু জান্নাত। ১৮ আগস্ট থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফলে ডুবে যায় রাস্তাঘাট। চলতে থাকে মুষলধারে বৃষ্টি এতে বুধবার রাতে বসতঘরে পানি ঢুকে গেলে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইলে সাহায্য চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান, বৃহস্পতিবার সকালে নবজাতক শিশুর মা কল্পনা আক্তার মুঠোফোনে পানিবন্দি হয়ে পড়ার বিষয়টি জানালে আমরা তাৎক্ষনিক একটি টিম নিয়ে উপজেলার কাশিপুর বাজারে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলায় নিয়ে আসি। পরে নবজাতক শিশু ও তার মাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের তত্বাবধানে রাখা হয়েছে।
পানিবন্দি নবজাতক উদ্ধারের ঘটনায় অনেকেই উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার প্রশংসা করেছেন
স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট