1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব!

মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

আবু ইউসুফ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ বন্যায় মনোহরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। উপজেলার ১১টি ইউনিয়নের জামায়াত ও ছাত্র শিবির নিজ নিজ এলাকায় বন্যার্তদের সাহায্যে কাজ করছেন।
কয়েকদিনের চলমান অতি ভারী বৃষ্টি, ভারতের আকস্মিক বাঁধ ছেড়ে দেয়ায় আগ্রাসী পানির তোড়ের কারণে ভয়াবহ বন্যায় ডুবে গেছে মনোহরগঞ্জ উপজেলার ৯০ ভাগ এলাকা। উপজেলার বাইশগাঁও, হাসনাবাদ, সরসপুর, নাথেরপেটুয়া, বিপলাসার, উত্তর হাওলা, খিলা, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, ঝলম উত্তর, লক্ষ্মণপুর ইউনিয়নের গ্রামগুলোর বেশির ভাগ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এখানকার অসহায় মানুষগুলো ঘর ছেড়ে ছুটছে আশ্রয় কেন্দ্রগুলোতে সাথে নিয়ে যাচ্ছে গবাদিপশুসহ হাস মুরগি।
উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যে নানা পদক্ষেপ নিলেও উপজেলাজুড় বইছে উদ্বেগ উৎকণ্ঠা। বন্যার পানিতে উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ আটকা পড়েছেন নিজ বাড়িতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বন্ধ হলেও হু হু করে বাড়ছে পানি। রাস্তাঘাট ডুবে যাওয়ায় অথৈ পানি মাড়িয়ে যেতে পারছেন না আশ্রয় কেন্দ্রে। পানিতে ডুবে যাওয়া চুলায় আগুন জ্বালাতে না পারার কারণে প্রকোট আকারে খাদ্য সংকটও দেখা দিয়েছে। নারী, শিশু আর বয়স্কদের নিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন পরিবারগুলো। বন্যার কারণে উপজেলাজুড়ে বিভীষিকাময় পরিস্থিতি বিরাজ করছে।
ইতোমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলার আমির হাফেজ নুরনবী, হামিদুর রহমান সোহাগ, জয়নাল আবেদীন পাটওয়ারীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান ও আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার বিতরণ করেন।
উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরনবী বলেন বন্যায় আটকেপড়া লোকজনকে উদ্ধার এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য মাঠে কাজ করছে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের সকল জনশক্তি। ইতোমধ্যে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ শুরু করেছি। জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ বলেন স্মরণকালের এই ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম বিঘ্ন ঘটছে, এরপরও আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাড়িতে আটকে পড়া লোকজনের মাঝে শুকনো খাবার পৌঁছে দেয়ার। তিনি বন্যার্তদের সাহায্যে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট