1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

‘হাতে হাত রেখে বন্যা মোকাবিলা করবো’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গানের পাশাপাশি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে দেখা যায় এ শিল্পীকে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। এ সরকারের আমলে করা একটি মামলায় কারাগারেও থাকতে হয়েছে তাকে। তারপরও দমে যাননি তিনি। বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এবার তিনি দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কথা জানালেন। ষড়যন্ত্রের বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন আসিফ। মূলত দেড় মাসের ব্যবধানেই তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বিশেষ করে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ।পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। বন্যার প্রভাবে নোয়াখালী ও কুমিল্লার লাখো মানুষও বিপাকে পড়েছেন। এই পরিস্থিতিতে আসিফ আকবর ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করবো। ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট