1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক

কুমিল্লার মনোহরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বুধবার রাতে হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় সভা করেন।স্থানীয় লক্ষণপুর কালি মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির মনোহরগঞ্জ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। এসময় বক্তব্য রাখেন লক্ষণপুর ইউনিয়ন জামায়াতের আমির মো:ফয়েজ উল্লাহ,লক্ষণপুর মন্দির কমিটির সেক্রেটারী লক্ষণ চন্দ্র।  উপস্থিত ছিলেন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ ,হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
এসময় জামায়াত নেতৃবৃন্দ তাদেরকে (হিন্দু সম্প্রদায়ের)লোকদের আশ্বস্ত করে বলেন দীর্ঘ ১৬বছর এদেশে ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার,জুলুম চালিয়েছে। কিন্তু তাদের পতনের পর থেকে একটি মহল সাম্প্রদায়িক উস্কানী দিতে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে।এতে আপনাদেরকে চোখ -কান খোলা রাখতে হবে। কোন প্রকার গুজবে আপনারা ভয় পাবেন না।বক্তারা আরো বলেন-
আপনাদের (হিন্দুদের)যে কোন প্রয়োজনে আমাদেরকে অবগত করলে, আমরা আপনাদের পাশে থাকবো।আমরা সকলে মিলেমিশে বসবাস করতে চাই। পরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জামায়াতের এ জাতীয় উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট