1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত আহবায়ক ইউসুফ সদস্য সচিব আহসান

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় মনোহরগঞ্জ প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে স্থানীয় একটি হল রুমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের এক জরুরি সভার আহ্বান করা হয়, সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। প্রকাশ থাকে যে পূর্বের আহবায়ক কমিটি গত ১১ বছর থেকে অবৈধভাবে বিনা ভোটে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে।
নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে মনোহরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠাতা সদস্য জিএম আহসান উল্লাহকে মনোনীত করা হয়।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নুরুননবী চৌধুরী সেলিম, প্রতিষ্ঠাতা আব্দুল গোফরান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন।

আগামী ০৬ মাসের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন সদস্য আহ্বান, পূর্বের ভোটার তালিকা হালনাগাদ ও প্রেসক্লাবের শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত করা হবে।
নব গঠিত কমিটির সদস্য সচিব জিএম আহসান উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে মনোহরগঞ্জ প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে প্রায় এক যুগের বেশি সাংবাদিকতা করা সত্ত্বেও, সব যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনও রকম সুযোগ দেওয়া হয়নি।
এর বিপরীতে মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা নন এবং মনোহরগঞ্জে অবস্থান করেন না এমন অপেশাদার লোকদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি।
চাটুকারদের প্রাচীর ভেঙে নতুন কমিটির মাধ্যমে মনোহরগঞ্জে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে মনোহরগঞ্জে সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট