1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে নিহত সেই যুবকের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

কোটা ইস্যু নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে।

নিহত যুবকের নাম সবুজ আলী। তিনি ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন।

মঙ্গলবার  (১৬ জুলাই) দিবাগত রাত ২টায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সঙ্গে উত্তর ছাত্রাবাসের হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদকসহ কয়েকজন শিক্ষক ছিলেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেক হাসপাতালে এসেছি। নিহত সবুজ আমাদের শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে মরদেহ কীভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা যায় সেই প্রক্রিয়ায় যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট