1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন। সেখানে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

আজ বেলা দুইটার পর থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় আসতে শুরু করেন। পুরো শহীদ মিনার এলাকায় তাঁরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন।

বিকেল পৌনে পাঁচটার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাদদেশে একদল শিক্ষার্থী কোটা সংস্কারের দাবি এবং হামলার প্রতিবাদে স্লোগান দিচ্ছেন। ‘কোটা নয় মেধা, মেধা মেধা’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘টোকাই ধর, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, তাঁদের ওপর যেকোনো সময় ছাত্রলীগ ও বহিরাগতরা হামলা করতে পারে। এমন পরিস্থিতিতে তাঁরা আত্মরক্ষার্থে সঙ্গে লাঠি রাখছেন।

এদিকে শহীদ মিনার থেকে একটু দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁরাও সঙ্গে লাঠিসোঁটা, রড, হকিস্টিক রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট