1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

ভোট পেতে নগ্ন হলেন নারী প্রার্থী!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

ঘটনাটি জাপানের। দেশটির রাজধানী শহর টোকিওর মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন আইরি উচিনো নামে এক নারী। ভোটারদের সমর্থন পেতে নগ্ন হয়েছেন তিনি। এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ভোট পাওয়ার জন্য তিনি যথেষ্ট যৌনাবেদনময়ী কিনা?

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইরি উচিনো এনএইচকে পার্টির সদস্য। গত ২৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, উচিনো ডায়াসের সামনে দাঁড়িয়ে জাপানি ভোটারদের সম্বোধন করছেন। এক পর্যায়ে তিনি তার  পরিহিত শার্টের বোতাম খুলতে শুরু করেন।

 

শার্ট সম্পূর্ণ খুলে উচিনো ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি অনেক সুন্দর; অনুগ্রহ করে আমার প্রচারাভিযানের সম্প্রচার দেখুন। আপনি কি মনে করেন আমি যৌনাবেদনময়ী?”

ওই ভিডিওতে উচিনো তাকে মেসেজিং অ্যাপ LINE-এ যুক্ত করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান। তিনি প্রতিটি বার্তায় ব্যক্তিগতভাবে সাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ওই ভিডিওতে।

উচিনোর এই রাজনৈতিক স্টান্ট দেখে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। তারা নীতি ও নেতৃত্বের গুণাবলীর চেয়ে শারীরিক গঠনকে অগ্রাধিকার দেওয়ার জন্য তার সমালোচনা করেছেন। অনেকে জানিয়েছেন, তারা বিব্রত বোধ করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন করেছেন যে, এই ধরনের দৃশ্য কীভাবে অনুমোদিত হতে পারে।

একজন ব্যক্তি লিখেছেন, “যদিও এটা সত্য যে মানুষ নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে এবং আমাদের সমাজে চেহারার প্রতি আবেশ প্রায়ই বাহ্যিক আচরণকে প্রভাবিত করে, তারপরও যাদের বুদ্ধিবৃত্তিক অভাব রয়েছে তারা অনিবার্যভাবে সময়ের সাথে সাথে ঝড়ে পড়বে।” সূত্র: নিউ ইয়র্ক পোস্টএনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট