1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

‘বোঝা কমাতে’ মাকে কুপিয়ে হত্যা করল ছেলে!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মাসে মাসে মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য টাকা খরচসহ নানা কারণে মাকে বোঝা মনে হয়েছিল ছেলের। আর এ বোঝা কমিয়ে ফেলতে পরিকল্পিত ভাবে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

নির্মম এ ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে।

শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত ছেলে যতিশ বালাকে গ্রেফতারের পরে হত্যার কারণ সম্পর্কে এ তথ্য জানান।

 

শুক্রবার রাতে এক প্রেস ব্রিফিং পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী। বৃহস্পতিবার রাতে তাকে ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে যতিশ পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।

পুলিশের কাছে অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন যাবত আর্থিক নানা সংকট ছিল তাদের। এর মধ্যে মাসে মাসে তার মায়ের জন্য ওষুধ কিনতে বেশ টাকা খরচ হতো। এ ছাড়াও পরিবারে নানা কলহ ছিল। এসব কারণে তার মায়ের উপরে ক্ষোভ ছিলো। তাই পূর্বপরিকল্পিকভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে যতিশ।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, যতিশ তার মাকে বোঝা মনে করতো। এ বোঝা থেকে মুক্তি পেতে চেয়েছিল যতিশ। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার অল্প সময়ের মধ্যে হত্যার কারণ উদঘাটন ও ঘাতক ছেলেকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট