1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

দেশে মেধার কোনো দাম নেই: সেলিমা রহমান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

চলমান কোটা আন্দোলনের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে মেধার কোনো দাম নেই। দুর্নীতির মধ্যে দিয়ে, লবিংয়ের মধ্য দিয়ে শিক্ষাব্যবস্থার ধ্বংস করে শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত করে ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ নানা দিক থেকে আওয়াজ উঠছে। কোটা সংস্কারের আন্দোলন হচ্ছে। তাদের কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে বলেনি। তাদের বিবেক থেকে আন্দোলন করছে। কোটা সংস্কারে শিক্ষার্থীরা বলছে এ সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই। শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে ‘ভারতের সঙ্গে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হুমকি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, দেশে আজ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। সবচেয়ে বড় ভয়াবহ হচ্ছে দেশের স্বাধীনতা হুমকির মুখে। আমার এক অনিশ্চয়তার দিকে ছুটে চলছি। দেশের মানুষ ধুঁকে ধুঁকে মরছে।

সেলিমা রহমান বলেন, জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। ছাত্র-শ্রমিক, নারী-পুরুষ সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে। সমস্ত দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, শুধু কিছু রাজাকার ছাড়া। দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। আমাদের যে চাওয়া ছিল, আমাদের যে পাওয়া ছিল তা আমরা পায়নি। বাংলাদেশের ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, এ মুহূর্তে ভোট চোর সরকার তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষ কথা বলতে পারছে না।

বিএনপির এ নেত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধে শহীদদের কথা বলে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করিয়েছে সরকার। এক এগারো থেকে ষড়যন্ত্র চলছে। তখন বলেছিল মাইনাস টু। কিন্তু না, সে সময় তারা প্লান করেছে মাইনাস ওয়ানের। খালেদা জিয়া বাইরে থাকলে বাংলাদেশ আজ স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে মাথা উঁচু করে থাকত।

বাংলাদেশ ইউথ ফোরামের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, হেলাল উদ্দিন ও ইউসুফ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট