1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার কুমিল্লায় নজিরবিহীন বর্বরতা: মাদকবিরোধী মানববন্ধন শেষ হতেই স্কুলশিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত টঙ্গী পূর্ব থানা ঘেঁষে অবৈধ অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ড: নেপথ্যে রমরমা চাঁদাবাজি, পুলিশ নীরব! পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক

মনোহরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

মো. হুমায়ুন কবির মানিক:

২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মোঃ আবদুল মান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিলন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, মনোহরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষনা উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল আমনধানের চাষ সম্প্রসারণের জন্য এ কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন। উক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপকৃত হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। বুধবার মনোহরগঞ্জ উপজেলার দু’শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট