1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

‌‘আমরা গাছ রোপন করি, বিএনপি-জামায়াত গাছ কেটে রাস্তা অবরোধ করে’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

আমরা গাছ রোপন করি আর বিএনপি-জামায়াত সেই গাছ কেটে রাস্তা অবরোধ করে। তারা জ্বালাও পোড়াও এর রাজনীতি করে মানুষদের কষ্ট দেয়। এ দেশের কৃষক তাদের পছন্দ করে না।

মানিকগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ এসব কথা বলেন। রবিবার (৩০ জুন) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, দেশের গাছপালা কেটে ফেলার কারণে আজকে জলবায়ুর তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা কমানো জন্য বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। গাছ হচ্ছে আমাদের মানুষ ও পরিবেশের অকৃত্তিম বন্ধু। গাছ কোনো দিন কারো সঙ্গে বেইমানি করে না। গাছ থেকে যে অক্সিজেন পাওয়া যায় তা গ্রহণ করে আমরা বেঁচে রয়েছি। সে জন্য কৃষক লীগের ৫২ বছর উদযাপন উপলক্ষে ৫২ লাখ গাছের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

জেলা কৃষক লীগের সভাপতি মো. সমাপ্ত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদের কৃষক লীগের সহ-সভাপতি মাকসুদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিব মোল্লা, নূর আলম সিদ্দিকী হক প্রমুখ।

সভা শেষে জেলার বিভিন্ন রাস্তার দু’পাশে এক হাজার গাছের চারা রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট