1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

গোপালগঞ্জের সেই গাছ কি সত্যিই কথা বলে?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ‘গাছ কথা বলে’-এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাছটিকে দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ আসছেন। তারা গাছটিকে জড়িয়ে ধরে কান পেতে কথা শোনার চেষ্টা করছেন। তবে বিশেষজ্ঞরা এটিকে গুজব বলে মনে করছেন।

জানা যায়, মুকসুদপুর উপজেলার গোজিনা গ্রামে সৌদি প্রবাসী সবুর মিয়ার গাছের বাগান রয়েছে। গত শুক্রবার বিকেলে সেখানে গাছ কাটতে যায় ওই গ্রামের জুয়েল মোল্লার ছেলে নীরবসহ কয়েকজন শিশু কিশোর। তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটি কাটতে শুরু করার পর নাকি গাছ কথা বলতে শুরু করে। এ সময় তারা ভীত হয়ে বাড়ি গিয়ে লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে যান। তারা গাছের সাথে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে কিছু শব্দ শুনতে পান।

গোজিনা গ্রামের মামুন মল্লিক বলেন, ‘গ্রামের কয়েকজন শিশু কিশোর ওই গাছটি কাটতে যায়। গাছের গায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে আমাকে মারিস না, আমাকে মারিস না বলে গাছের ভেতর থেকে কথা বলে ওঠে। পরে ওই শিশুরা বাড়ি গিয়ে তাদের পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে গাছের সাথে কান পাতলে শব্দ শুনতে পায় এবং বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে মানুষ দলে দলে এ গাছটি দেখতে আসা শুরু করে।’

 

স্থানীয় রাঘদী ইউপি মেম্বার সাদ্দাম হোসেন বলেন, আগন্তুক ও কৌতূহলী মানুষ প্রতিদিনই গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করছেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। অনেক লোকজন গাছের কথা শুনতে পান দাবি করে এটিকে অলৌকিক বলে মনে করছেন।

গোজিনা গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা বলেন, ‘এটা কুসংস্কার। ইসলামের দৃষ্টিতে এটি সঠিক নয়। ধারণা করছি কোনো জিনকে গাছের মধ্যে আটকে রাখা হয়েছে। যে কারণে জিন বাইরে বের হওয়ার জন্য এমনটি করছে।’

তবে সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও উদ্ভিদ বিভাগের প্রধান শুকলাল বিশ্বাস এটিকে গুজব বলে মনে করছেন। তিনি বলেন, গাছ কথা বলে এটি সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয়। কারণ শব্দ করতে হলে তার ভোকাল সিস্টেম থাকতে হবে। জড় বস্তুর আঘাতজনিত কারণে শোঁ শোঁ শব্দ হয়।

তিনি আরও বলেন, এটা ঠিক গাছের প্রাণ আছে, কোষ দ্বারা গঠিত, কোষ একটি জীবন্ত সত্তা। তবে প্রাণী চলাচল করতে পারে, উদ্ভিদ চলাচল করতে পারে না। তবে উদ্ভিদের ব্যথা-বেদনা, দুঃখ সবই আছে। তবে কথা বলে এটি আমি প্রথম শুননাল, এটি পুরোটাই গুজব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট