1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার ​”মোহভঙ্গ ও ট্রানজিট লাউঞ্জ”– “ফিরোজ আলম” লাকসামে যাত্রী সেজে অটোরিকশা চুরি: চালকসহ আটক ১, থানায় মামলা এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ফিজিশিয়ান জোনের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অসমাপ্ত কবিতা”-তানজিনা তানি

২৫ মণ ওজনের গরু দেখতে ভিড়

জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

কোরবানির ঈদকে সামনে রেখে হবিগঞ্জে জমে উঠেছে পশু কেনাবেচা। জেলার বিভিন্ন উপজেলার হাটগুলো এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। এরই মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামে সুজন মিয়ার খামারে থাকা শাহীওয়াল জাতের একটি বিশাল ষাঁড় নজর কেড়েছে দর্শনার্থী ও ক্রেতাদের। ষাঁড়টির নাম ‘জায়েদ খান’। ষাঁড়ের নাম ‘জায়েদ খান’ হওয়ায় কৌতুলবশত এটা দেখতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থী। লাল রঙের ২৫ মণ ওজনের ‘জায়েদ খান’ লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে পাঁচ ফুট ছাড়িয়েছে। যার দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা। নামের বিষয়ে খামারি সুজন মিয়া বলেন, আমরা আদর করে গরুটির নাম ‘জায়েদ খান’ রেখেছি, কারণ গরুটির গঠন অনেকটা জায়েদ খানের মতো। এ ছাড়া জায়েদ খান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।

এবারের ঈদে বড় বড় সাইজের গরুর চেয়ে মাঝারি ধরনের দেশীয় গরুর প্রতি আকৃষ্ট ক্রেতারা। তারা বলছেন, সাধ্যের মধ্যে কোরবানি দিতে মাঝারি সাইজের গরু প্রথম পছন্দ তাদের। তাই ঈদে আরও ক’দিন বাকি থাকলেও দামদরে বনে যাওয়ায় জেলার হাটগুলোতে চলছে জমজমাট কেনাবেচা।

হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল কাদের জানান, এ বছর জেলায় কোরবানির গরুর চাহিদা রয়েছে ৯০ হাজার। চাহিদার চেয়েও বেশি গবাদি পশু প্রস্তুত রয়েছে জেলায়। কোরবানির বাজারগুলোতে এখনই বেশ কেনাবেচা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট