1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চীনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী তৌফিক আহমাদ স্পর্শের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

সম্প্রতি তিনি নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি মরহুম তৌফিক আহমাদ স্পর্শের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ ও স্বজনদের সঙ্গে তিনি কিছু সময় কাটান এবং দুর্ঘটনায় নিহত এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, তৌফিক আহমাদ স্পর্শ চীনে অধ্যয়নরত অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ডা. শফিকুর রহমান বলেন, “একজন তরুণ শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু জাতির জন্যও বেদনাদায়ক। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।”

আল্লাহ মরহুম তৌফিক আহমাদ স্পর্শকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট