1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, লাকসাম: মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম-এর আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমে লাকসাম-মনোহরগঞ্জ আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে পদার্পণ করছে। উন্নয়নকে কেবল অবকাঠামো নির্মাণের মাঝে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর দূরদর্শী নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জকে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত জনপদে পরিণত করার লক্ষ্যে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করা হয়েছে।

এই উন্নয়ন ও প্রত্যাশা পূরণের ধারাবাহিকতায় সম্প্রতি সংসদ সদস্য মহোদয় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও চলমান প্রকল্পসমূহ সশরীরে পরিদর্শন (ভিজিট) করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরে ঝুলে থাকা বা পেন্ডিং থাকা জনগুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের কঠোর তাগিদ দেন।

উন্নয়নমূলক এই বিশাল কর্মযজ্ঞ সুচারুভাবে সম্পন্ন এবং মাঠপর্যায়ে সার্বিক তত্ত্বাবধানের জন্য তিনি দুজন বিশ্বস্ত ও দক্ষ নেতাকে বিশেষ দায়িত্ব প্রদান করেছেন। এর মধ্যে:

মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব সরোয়ার জাহান দোলন ভাইকে।

লাকসাম উপজেলার উন্নয়ন কাজের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জনাব মোশাররফ হোসেন মুসা ভাইকে।

নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্য আবুল কালামের নির্দেশনায় লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর। মাঠপর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে সকল প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

এলাকার সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করছেন, এই সমন্বয় ও কঠোর নজরদারির মাধ্যমে লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের এই অগ্রযাত্রা চিরকাল অব্যাহত থাকবে এবং এই অঞ্চলটি জেলার একটি মডেল জনপদে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট