1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

চান্দিনা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: মাদক কারবারি ও চোরসহ গ্রেফতার ৩

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা থানা পুলিশের পৃথক দল ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, চুরি ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদারের সার্বিক দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

মাদকবিরোধী তৎপরতা জোরদার করার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে মাদক পাচারের সময় মো. কিবরিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। ধৃত কিবরিয়া ধেরেরা এলাকার চান্দু মিয়ার বাড়ির বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, একটি চুরির মামলার তদন্তের সূত্র ধরে স্থানীয় জনগণের সহযোগিতায় মো. সাগর (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাগর কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া ব্যাপারী বাড়ি এলাকার বাসিন্দা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকেও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা ২ বছরের সিআর (CR) সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি খায়েরকে উপজেলার বেলাশ্বর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারে পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। চান্দিনার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমরা সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট