1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি লাকসামে গ্রেফতার, আদালতে প্রেরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী থানায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রবিউল আলম (৩৫)-কে কুমিল্লার লাকসাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাতে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের উত্তরপাড়া সরদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রবিউল আলম কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের উত্তরপাড়া সরদার বাড়ির মৃত মকরম আলীর ছেলে। তার মায়ের নাম ছেতারা বেগম। তবে সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বসবাস করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারী থানায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে রবিউল আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই সে আইনি গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

সর্বশেষ সে লাকসামের হারাখাল গ্রামে এসে লুকিয়ে আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর লাকসাম থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে। সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনি কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে লাকসাম থানা পুলিশ জানায়, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আসতে হবে। ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা থাকায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী যথানিয়মে চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট