
মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) বাদ মাগরিব “ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া।
উক্ত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আশ্রাফুজ্জামান মোল্লা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের বীর যোদ্ধা কবি মোরশেদ আলম হৃদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মিলন হাজারী (মদিনা প্রবাসী), মাস্টার নিজামুর রহমান শামীম (ভোগই), মাস্টার জামাল উদ্দিন (ভোগই), সাবেক ছাত্রনেতা রাসেল আহমেদ এবং ছাত্রনেতা মুহাঃ আলভী।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সর্বস্তরের যুবসমাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ ধরনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং এলাকার উন্নয়নে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের এই উদ্যোগ আগামী দিনে নাথেরপেটুয়া ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।