1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন সরকার কর্তৃক “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চাইনা, আমরা  ‘জাস্টিস কার্ড’ চাই।

তিনি আরও বলেন,সরকারি হাসপাতালে মানুষ সেবা পাচ্ছে  না, আইসিইউ’র অভাব, ঘুষ ছাড়া চাকরি পায়না, থানায় দালাল চক্র—এসব সমস্যা এখনো বহাল রয়েছে। সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরো বলেন জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান। তিনি অভিযোগ করেন, মানুষ মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে না, গুম ও হত্যার ঘটনা বন্ধ হয়নি, বরং বিচার না পাওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা অনেক সময় বিচার চাওয়াই বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, যতদিন পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিন সরকারের সব উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একসময় এর জবাব দেবে।

গত ২০ মে বুধবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটে পদযাত্রা কালে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়কারী আরিফ হোসাইনের সভাপতিত্বে ও মীর মাহাদী আল মানসুর এবং মেহেরাজ হোসেন রাজুর সঞ্চালনায় পদযাত্রা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতাউল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট