1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রামিসার অকাল প্রয়াণ –সারোয়ার মাহিন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন যুব ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত মনোহরগঞ্জে ভূমি মেলা উদ্বোধন মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে স্বামী–স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার গণরায় নিয়ে টালবাহানা করলে জনরোষের বিস্ফোরণ অনিবার্য: এটিএম মাসুম ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া দক্ষিণ আদর্শ থানা শাখার কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন হয়েছে। টঙ্গীর বস্তিগুলোতে বিলাসবহুল কক্ষে যুক্ত পালানোর সুড়ঙ্গ, গ্রেপ্তার ৮৫৯ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দেশে ফিরতে পারেন জুনের প্রথম সপ্তাহে ১১ দলীয় ঐক্যের রাজশাহী বিভাগীয় সমাবেশে মাননীয় বিরোধীদলীয় নেতা

ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন যুব ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

১৯ মে ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের উদ্যোগে “যুব ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬ সালের বাকি সময়ের জন্য মহানগর উত্তর যুব বিভাগের নতুন কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: ১। ডা. মঈন উদ্দিন ২। খান হাবীব মোস্তফা ৩। নাসির উদ্দিন সজল ৪। এডভোকেট হাসানুল বান্না চপল সহ-সাধারণ সম্পাদক: ১। আব্দুজ জাওয়াদ ২। মোঃ তারিক হাসান সাংগঠনিক সম্পাদক: ১। ইসমাইল হোসেন পাটোয়ারী সম্মেলনে পুনর্গঠিত এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারি, ইউনিট সভাপতি-সেক্রেটারি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে যুব সমাজকে আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট