1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক

আপন; বড়াইগ্রাম, নাটোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে রাজন (২২) নামে এক পাষন্ড ছেলে। রোববার রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার বিকালে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা বেগম (৫৫) ওই মহল্লার আব্দুল মতিনের স্ত্রী। এদিকে, অভিযুক্ত ছেলে রাজনকে শনিবার রাতেই তার শশুরবাড়ি থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে রাজন তার তৃতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাগডোব গ্রামে শশুরবাড়িতে বসবাস করেন। এছাড়া আব্দুল মতিন আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করায় সাজেদা বেগম বাড়িতে একাই থাকতেন। রাজন মাঝে মাঝেই তার মায়ের কাছে এসে মাদকসেবনের জন্য জোর করে টাকা-পয়সা নিয়ে যেতো। শনিবার বিকালে সে তার মায়ের কাছে এসে পুনরায় ৫শ টাকা দাবি করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় রাজন পকেট থেকে ছুরি বের করে তার মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে। এতে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।  বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ঘটনার পর পরই অভিযুক্ত রাজন গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট