1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা মহানগরী উত্তর, ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের ২০২৬ সালের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নবগঠিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কবি, কলামিস্ট ও ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার সুমন।

জানা যায়, তিনি ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কেন্দ্রীয় ছাত্র-যুব কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের মানিকদি ইউনিটের সভাপতি হিসেবেও তাকে মনোনীত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ আলম, ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের সভাপতি শাহজালাল এবং সেক্রেটারি তসলিমা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যুবসমাজকে আদর্শিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট