1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেয়ার ঘটনায় বিএনপি’র ৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে শ্রীপুর উপজেলা বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, একই ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার ও সাবেক মো. হাসমত আলী হাসু, ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক মনি বলেন, গত রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠান পণ্ড করে দেয়ার অভিযোগ উঠে স্থানীয় বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। গত ২০ এপ্রিল গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরী সভা আহ্বান করে। ওই সভায় উপস্থিত গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির ২২ জন সদস্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বহিষ্কারে ঐক্যমত হয়ে উপজেলা বিএনপি’র কাছে প্রতিবেদন জমা দেন। উপজেলা বিএনপি প্রতিবেদন মূলে তাদের বহিস্কার করে।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। এঘটনায় বিএনপি’র ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট