1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ ছাত্রদলের হামলায় জকসু ভিপিসহ শিবির-ছাত্রশক্তির বেশ কয়েকজন আহত মির্জাপুর পূর্ব ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে জরুরি পরামর্শ সভা ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমণ –আব্দুস সাত্তার সুমন সময় –মুক্তা পারভীন কক্সবাজার ইনানী বিচে ‘কুমিল্লা কবি পরিষদ’-এর আনন্দ ভ্রমণ ও সম্মাননা স্মারক বিতরণ পাবনার মোঃ হাবিবুর রহমান (শুভ)-কে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের উদ্যোগে ‘বর্ষার কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কৃষিমন্ত্রীকে বিএফএ’র নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

বেবী নাজনীন, কনকচাঁপা ও চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে তৎপরতা। বিভিন্ন দলের পাশাপাশি বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় চোখে পড়ার মতো। গেল ৯ দিনে বিএনপিসহ ৩টি রাজনৈতিক দলের কাছে জমা পড়েছে শত শত মনোনয়নপত্র। বিশেষত বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বিনোদন অঙ্গনের তারকাদের তৎপরতা এখন আলোচনার কেন্দ্রে।
শোবিজের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই সংগীতশিল্পী। নীলফামারী-৪ থেকে বেবী নাজনীন, সিরাজগঞ্জ-১ থেকে কনকচাঁপা, জয়পুরহাট-২ থেকে দিলরুবা খান, কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভীন ও সিলেট-কুমিল্লা অঞ্চল থেকে দিঠি আনোয়ার আবেদন করেছেন বিএনপির কাছে।
এ তালিকায় রয়েছেন একজন নৃত্যশিল্পীও। ময়মনসিংহ-১১ থেকে মনোনয়ন চেয়েছেন ফারহানা চৌধুরী। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েই তিনি মনোনয়নপ্রত্যাশীদের সারিতে নাম লিখিয়েছেন।
আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি। এসব আসনে ‘যোগ্য প্রার্থী’ বাছাইয়ে দলটি এখন বেশ মনোযোগী। দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে চলছে ধারাবাহিক সাক্ষাৎকার-প্রক্রিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট