1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বাগেরহাটের হজরত খানজাহান (রহ,) মাজার এলাকার দিঘিতে কুমিরের মুখে কুকুর চলে যাওয়ার ভাইরাল ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বাগেরহাটের ঘটনাটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে ঘটনাটি আমাকে ব্যথিত করেছে।

তিনি আরও বলেন,  আমি বাগেরহাটের প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সকল প্রানের বসবাসের অভয়ারণ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিঘিতে একটি কুকুরকে কুমিরের মুখে পড়তে।
বিষয়টি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি। তবে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন বাস্তবতা—এটি পরিকল্পিত নয়, বরং আতঙ্কের মধ্যে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা।

সরেজমিনে জানা যায়, গত ৮ এপ্রিল (বুধবার) বিকেলে মাজার এলাকায় একটি অসুস্থ ও অস্বাভাবিক আচরণকারী কুকুর হঠাৎ প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, কুকুরটি আচমকা কয়েকজনকে কামড় দেয়, এমনকি একটি শিশুও আক্রমণের শিকার হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় দোকানি বিনা আক্তার জানান, কুকুরটি তার দোকানের সামনে কয়েকজনকে আক্রমণ করে। পরে তাড়াহুড়ার মধ্যে কুকুরটি দিঘির পানিতে পড়ে গেলে সেখানে থাকা কুমিরটি সেটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। তিনি বলেন, এটা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

মাজারের নিরাপত্তাকর্মী মো, ফোরকান হাওলাদার বলেন, আমি তখন দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ঘাটে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কুকুরটি এসে আমাকে আঁচড় দেয়। আত্মরক্ষার্থে পা ঝাড়লে সেটি পানিতে পড়ে যায়। এরপর কুমির ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, কুকুরের আক্রমণে আহত হয়ে তিনি বাগেরহাট জেলা সদর হাসপাতাল থেকে জলাতঙ্কের টিকা নিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুকুরটি অস্বাভাবিক আচরণ করছিল এবং সামনে যাকে পাচ্ছিল তাকেই তাড়া করছিল। এক পর্যায়ে লোকজন ভয়ে সেটিকে তাড়াতে গেলে ঘটনাটি ঘটে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সামাজিক মাধ্যমে এর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা দুঃখজনক। মাজারের পবিত্রতা রক্ষায় সঠিক তথ্য তুলে ধরা জরুরি।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো, বাতেন জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি নজরে আসার পর প্রকৃত ঘটনা উদঘাটনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দিঘিতে বর্তমানে একটি মাত্র কুমির রয়েছে, যা ২০০৫ সালে ভারত থেকে এনে অবমুক্ত করা হয়েছিল।

সম্প্রতি কুমিরটি ডিম দেওয়ায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি আক্রমণাত্মক আচরণ করছে বলেও জানান স্থানীয়রা।

সব মিলিয়ে, সামাজিক মাধ্যমে  কুমিরকে খাওয়ানোর জন্য কুকুর ফেলে দেওয়া হয়েছে।  এমন দাবি ছড়িয়ে পড়লেও স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক অনুসন্ধানে এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ায় বিষয়টি ঘিরে বিতর্ক এখনো থামেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট