
বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার উত্তরার স্থানীয় একটি স্কুলে পবিত্র রমজান উপলক্ষ্যে নেওয়া কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম। উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম।