1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি ও সড়কের বেহাল অবস্থার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ এ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতির যান চলাচল দেখা যায়, যা দুপুরের দিকে আরও খারাপ আকার ধারণ করে। বিশেষ করে কাঁচপুর সেতু এলাকার নিচ দিয়ে ইউটার্ন ব্যবহার করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করতে না পারায় যানবাহনের চাপ গিয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এতে কাঁচপুর, শিমরাইল, মদনপুর ও ভূলতা সংযোগ এলাকা পেরিয়ে যানজট বিস্তৃত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানি জমে সড়কের অনেক জায়গা ছোট পুকুরের মতো হয়ে গেছে। কোথাও কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত। ফলে একসঙ্গে একাধিক যানবাহন চলাচল করতে পারছে না। ভারী যানবাহন ও বাস ধীরগতিতে চলাচল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, বৃষ্টির কারণে ঢাকা-সিলেট মহাসড়কের বড় অংশ কাদা ও পানিতে ডুবে গেছে। এতে একবারে একটি করে গাড়ি চলাচল করছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে।

যানজটে আটকে পড়া যাত্রীরা জানান, কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘণ্টার পর ঘণ্টা। কেউ অফিসে, কেউ জরুরি কাজে সময়মতো পৌঁছাতে পারছেন না। নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে।

ঢাকাগামী এক বাসযাত্রী বলেন, আধা ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টা লেগে যাচ্ছে। গাড়ি একটু এগোয়, আবার দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। এক ট্রাকচালক জানান, সড়কের গর্ত ও কাদার কারণে গাড়ি নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট