1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭শে রমজান মনোহরগঞ্জ মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মো. সফিকুর রহমান।

আলোচনায় বক্তারা রমজানের শিক্ষা ও আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়া, এস এম মনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক কাজী মাসউদ আলম।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলন ও সাংবাদিক আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম, শাহ আলম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আলী আশ্রাফ মোল্লা, হেফাজত ইসলাম নেতা মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন নেতা ডা. আল হেলাল মাহমুদ, সাবেক ছাত্রনেতা জসিম মেহেদী, প্রসাবী মনির হোসেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, মোঃ ফিরোজ, মাসুদ আলম, কুদরত উল্লাহ, মাও. মাহবুবুর রহমান, আবুল কালাম, মমিন উল্লাহ, আরিফুর রহমান মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট