1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলার ইসমাইল হোসেনের বিরুদ্ধে বুধবার (১৮ মার্চ) ইউনিয়নের বরল্লা চৌরাস্তায় বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

সরকারি নিয়ম অনুযায়ী কার্ডধারীদের প্রতি জনকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অভিযুক্ত ডিলার দীর্ঘদিন ধরে ২৫ থেকে ২৭ কেজি করে চাল বিতরণ করছিলেন বলে অভিযোগ উঠেছে। বিতরণ শেষে অবশিষ্ট চাল তিনি অন্যত্র বিক্রি করে দিতেন বলেও স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে ওজনে কম দিয়ে সরকারি চাল আত্মসাৎ করে আসছিলেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এলে ভুক্তভোগী সাধারণ মানুষ ও কার্ডধারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে নামে।

কুমিল্লার মনোহরগঞ্জে উত্তরহাওলা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলার ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি

উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা যাচাই করে। তদন্তে অনিয়মের প্রমাণ মেলে এবং জানা যায়, ডিলার বিপুল পরিমাণ চাল আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তাকে ২৪৬ কেজি চাল জরিমানা করা হয়।

চাল আত্মসাতের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে ইসমাইল হোসেনের ডিলারশিপ বাতিলের দাবি জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তার লাইসেন্স বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাকে দলীয় পদ থেকেও বহিষ্কারের দাবি উঠেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, গরিবের প্রাপ্য চাল যারা আত্মসাৎ করে, তাদের শুধু জরিমানা করলেই হবে না। আমরা চাই, তার ডিলারশিপ বাতিল করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়ম করার সাহস না পায়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুর রহমান খোকন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, বিএনপি নেতা মোঃ শাহজাহান, মো. আলাউদ্দিন, যুবদল নেতা অহিদ, রবিউল, খসরু, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব, সোলায়মান, আশিকসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট