1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ।

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম”-এর ২০২৬–২০২৭ কার্যকালের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাহী পরিষদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মোহাম্মদ জসিম উদ্দিন (CIP) সভাপতি এবং মাঈন উদ্দিন সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সহ-সভাপতিগণ মনোনীত করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিদের পরামর্শক্রমে সংগঠনের অন্যান্য পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা প্রিন্সিপাল আব্দুল মতিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আশ্রাফুজ্জামান মোল্লা ও এস এম মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক আশেকে এলাহী, নাঈমুল ইসলাম শাহাদাত ও ইকবাল হাসান মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুধীর চন্দ্র মল্ল বর্মন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক শওকত হোসেন বিপ্লব, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক এমরান হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক জোনায়েদ বিন সিদ্দিকী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাফী, সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক ফেরদৌসি আক্তার রিপা, সহকারী সম্পাদক উম্মে হাবিবা তামান্না ও সুমাইয়া বিনতে ওয়াহিদ, শিক্ষা সম্পাদক সাইমুম হাফিজ, আইন সম্পাদক ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল, সহ-আইন সম্পাদক আবু সাঈদ শামীম, সমাজকল্যাণ সম্পাদক লোকমান হোসাইন তালুকদার, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আরিফুল ইসলাম পরশ, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন, সাহিত্য ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম ফিরোজ, সহকারী সম্পাদক পেয়ার আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, ফাউন্ডেশন সম্পাদক জামাল উদ্দিন এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, মানবকল্যাণ, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানান, সংগঠনটি একটি সামাজিক, অরাজনৈতিক, কল্যাণমুখী, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে মানবিক সহায়তা, শিক্ষা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ভবিষ্যতে উপজেলার প্রত্যেক নাগরিকের আস্থা ও ভালোবাসার সেচ্চাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মনোহরগঞ্জকে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট