1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির উদ্যোগে নুরুন্নাহার আফিফা দারুল কারার মাদ্রাসার উদ্যোগে সমিতির দুই শতাধিক সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৯ মার্চ ২০২৬ উত্তরা ৫নং সেক্টরে অবস্থিত এই মাদ্রাসা প্রাংগনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

সমিতির কোষাধ্যক্ষ জনাব মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও সমিতির সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাব্বির হোসাইন, পূর্বাচল মেরিন সিটির চেয়ারম্যান ও মাদ্রাসার পৃষ্ঠপোষক জনাব খান কুদরত ই খোদা, সমিতির সিনিয়র সহ-সভাপতি ও মাদ্রাসার মোতওয়াল্লি জনাব রফিকুল ইসলাম, সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আজম, আহালিয়া-মোল্লাপাড়া-ভূমি অফিস সংলগ্ন বাড়ী মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নূরন্নবী ভূইয়া, সাধারণ সম্পাদক আবদুস সালাম, ক্রিড়া সম্পাদক মোঃ শাহজাহান, দলিপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের অর্থ সম্পাদক হাওলাদার মোঃ আবদুস সাত্তার, সমিতির সহকারী কোষাধ্যক্ষ জুয়েল, আসাদ, মাহবুব, মতিউর, আবদুল্লাহ, হাসান, রিফাতসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি জনাব আমান উল্লাহ বলেন, ছায়াকুঞ্জ কল্যান সমিতি সব সময় সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। সমিতির সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান সমিতির বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষনা করেন। সবশেষে নুরুন্নাহার আফিফা দারুল কারার মাদ্রাসার প্রিন্সিপাল ড. মহসিন উদ্দিন দোয়া পরিচালনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট