1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

রমজানের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে কোরআন তেলওয়াত, হামদ, নাতসহ ইসলামি প্রতিভা বিকাশের উদ্দেশে কুমিল্লার লাকসামে নাছির ফাউন্ডেশন রওনাকে রমজান গ্রান্ড ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে নাছির উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দীন মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আবু ইউসুফ, গোলাম ফারুক, লুৎফর রহমান জহির প্রমুখ।

লোকমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সালাহ উদ্দিন, নাসির উদ্দীন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহম্মদ উল্লা, মুজাম্মেল বিন মুসলিম, মাওলানা মাসুম বিল্লাহ ফরাজি।
অনুষ্ঠানে কোরআান এবং নাশিদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায়, নাছির উদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক ছাত্রদের নিয়ে গ্রুপ ভিত্তিক কোরআন এবং নাশিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার ফাইনাল রাউন্ড শেষে সেরা ৮ জন বিজয়ীর মাঝে লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট