1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম উপজেলায় এক মাটি কাটার শ্রমিককে হাত-পা বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

মামলার বাদী রবিউল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর উপজেলার আতাকরা গ্রাম এলাকায় তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি ওই গ্রামের ছফিউল্লাহর ছেলে এবং পেশায় মাটি কাটার শ্রমিক।

রবিউল অভিযোগ করেন, এক ব্যক্তি মাটি কাটার কাজের কথা বলে তাকে ডেকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার হাত-পা তার দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, গত রমজানে রোজা রেখে ৩ হাজার ৭০০ টাকার মাটি কাটার কাজ করলেও সেই টাকা পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইতে গেলে বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতার কাছে অভিযোগ করার পর থেকেই তার ওপর ক্ষোভ সৃষ্টি হয় এবং এ ঘটনার জেরে তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।

রবিউল হোসেন জানিয়েছেন, মামলার উদ্দেশ্য শুধু নিজেকে সুরক্ষা পাওয়া নয়, তিনি চাইছেন যেন ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তিনি এ বিষয়ে ভিডিও বার্তায় কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের কাছে বিচার প্রার্থনা করেছেন।

এ ঘটনায় তিনি লাকসাম থানায় মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ, রুবেলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, পেনাল কোড, ১৮৬০ এর ৩২৩/৩২৫/৫০৬(২) ধারায় মামলা রুজু হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মং ছাই মার্মা।

এদিকে অভিযুক্ত জহির উদ্দিন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট