1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ, ১৭ রমজান) সমিতির সভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম আজাদের সৌজন্যে উত্তরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর আলম। ইফতার মাহফিলটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বাড়িয়ে তোলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিও বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সুধীজন ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট