1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ বাজারে আরসিসি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, ইটের তৈরি সিসি ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। সিসি ঢালাই রাবিশ জাতীয় খোয়া, ঢালাইয়ে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করলেও পরিমাণে কম দেয়া হচ্ছে। সামান্য ধাক্কা লাগলেই ভেঙে যাচ্ছে ঢালাই। এ ছাড়া আরসিসি রাস্তা ঢালাইয়ে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ওয়েস্টেজ পাথর এবং ৬৫-৭৯% ক্লিঙ্কারের সিমেন্ট ।

খোঁজ নিয়ে জানা গেছে, ৯৫ লাখ টাকা ব্যয়ে ১৯৮ মিটার সড়কটিতে আরসিসিকরণ নির্মাণের কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মাহফুজ খান’।

প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা একজন বলেন, “কাজতো ঠিকমতোই করা হচ্ছে।
তবে নিম্নমানের ওয়েস্টেজ পাথর, ইটের খোয়া, নিম্নমানের সিমেন্ট দিয়ে ঢালাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
কাজের তদারকির দায়িত্বে থাকা চাঁদপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহিনুল ইসলাম বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে ভেঙে নতুন করে আবার কাজ করে দেবে ঠিকাদার।”
সূত্রে জানা যায় হাসনাবাদ বাজারের সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে স্থানীয়রা বাধা দেয়, পরে চাঁদপুর সড়ক ও জনপথের লোকজন এসে নিম্নমানের সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন। সরকারি লোক চলে যাওয়ার পর সেগুলো দিয়েই ঢালাইয়ের কাজ শুরু করে ঠিকাদার।
স্থানীয়রা বলেন কাজ শুরুর দিকে অনেকে বাধা দিলেও রহস্যজনক কারণে এখন তারা চুপ হয়ে আছেন। এই সুযোগে ঠিকাদার সরকারি লোকের সামনেই নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট