1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

ফেনী থেকে অপহৃত সেনা সদস্য উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে গাড়ি কিনতে গিয়ে অপহৃত হওয়া অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে উদ্ধার করেছে র‍্যাব-৭। উদ্ধার হওয়া ব্যক্তি ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০)। তার সেনা নম্বর ১২৩৪২০৩, সাবেক ইউনিট ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে র‍্যাব-৭’র একটি দল তাকে উদ্ধার করে।
র‍্যাব সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মো. মাসুম আহমেদ সিলেট থেকে একটি প্রাইভেটকার কিনতে ফেনীতে যান। ওই দিন রাত ১০টার দিকে ফেনী শহর থেকে একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে।
দীর্ঘ সময় তার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করতে না পারায় পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করে। বিষয়টি র‍্যাবকে জানানো হলে ফেনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অপহৃত সেনাসদস্যকে উদ্ধার করে।
র‍্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি) জানান, উদ্ধার হওয়া ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট