1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম বলেছেন, চাঁদাবাজি, মাদক, অনলাইন ও অফলাইন জুয়াসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। তিনি বলেন, ইসলাম সমর্থন করে না—এমন কোনো কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পথসভায় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, “আমার দায়িত্ব হলো আপনাদের জন্য কাজ করা। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো একে একে বাস্তবায়ন করব। মনোহরগঞ্জ ও লাকসামবাসীর উন্নয়নই এখন আমার প্রধান লক্ষ্য।”
তিনি জানান, সরকারের ঘোষিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচি আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়নের কাজ শুরু হবে এবং তিনি নিজেও স্থানীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেবেন। দলীয় ইশতেহারের পাশাপাশি নিজের দেওয়া ব্যক্তিগত প্রতিশ্রুতিও তিনি রক্ষা করবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খাতের প্রসার, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন এবং ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্ষুদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হবে।
আবুল কালাম বলেন, “পদ-পদবির চেয়ে বড় হলো মানুষ, আর সবার ওপরে বাংলাদেশ।” তিনি স্পষ্ট করে বলেন, তার রাজনীতির লক্ষ্য অর্থ বা ক্ষমতা নয়; বরং মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করা।
গণতন্ত্রে সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিপক্ষসহ সবার মতামতকে সম্মান জানিয়ে একটি নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীপ্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট