1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

জাতীয় নেতা বাবাদের উত্তরসূরি দুই কন্যা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের কৃতী সন্তান কে এম ওবায়দুর রহমান ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন জাতীয় নেতা।

এর মধ্যে ওবায়দুর রহমান ছিলেন বিএনপির মহাসচিব ও মন্ত্রী পরিষদের সদস্য। আর কামাল ইউসুফ ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট। তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন। দুই নেতার মৃত্যুর পর শূন্যতা পূরণে নাম লেখান তাদের উত্তরসূরি কন্যারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ওবায়েদ কন্যা শামা ওবায়েদ ইসলাম ও ইউসুফ কন্যা চৌধুরী নায়াব ইউসুফ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি বিজয়ী হলেন। বাবার শূন্যতা পূরণে আসনের মানুষের পাশে থাকতে চান তিনি।

ফরিদপুর সদর আসন থেকে প্রথমবার নির্বাচন করে বাজিমাত করেন বিএনপি নেতা কামাল ইউসুফের কন্যা ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি ২০০৮ সালে দখলে নেয় আওয়ামী লীগ। দীর্ঘদিন পর আসনটি ফিরে পেল বিএনপি।

দেশের উন্নয়নে ভূমিকা রেখে নতুন প্রজন্মের দুই নেতা শামা ওবায়েদ ও নায়াব ইউসুফ বাবাদের সম্মান ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট