1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এমপি আবুল কালামকে সংবর্ধনা দিল লাকসাম প্রেসক্লাব

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লা–৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আবুল কালামের সঙ্গে লাকসাম প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সংসদ সদস্য আবুল কালামের গ্রামের বাড়ি পাশাপুরে রাজনৈতিক, পেশাজীবি সংগঠন, মুক্তিযোদ্ধা ও লাকসাম প্রেস ক্লাব ফুলেল শুভেচ্ছা জানান।

লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ এর নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নব-নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান।

আবুল কালাম দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কোনো স্বজনপ্রীতি হবে না এবং মানুষ মন খুলে কথা বলতে পারবে। ফুলেল শুভেচ্ছার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতে ভুলত্রুটি হলে তা ধরিয়ে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাবেক আহ্বায়ক মনির আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক চন্দন সাহা, প্রচার সম্পাদক শাহ নুরুল আলম,  সহ-অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান ও আব্দুল মালেক হিরনসহ সদস্য মাসুদ পারভেজ রনি, দেলোয়ার হোসেন মনির, আহসান উল্লাহ, মোঃ নাজমুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকরা নব-নির্বাচিত এমপির কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণমুখী উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট