1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের বেসরকারিভাবে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত আবুল কালামের নিজ বাড়ীতে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি সর্বস্তরের নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

এ সময় উপজেলা মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলার বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নব নির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয় বলেন, লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নে নিজের সর্বোচ্চটুকু ঢেলে দেব। আমি দলমত সবার প্রতিনিধি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এ সময় আগত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উল্লেখ্য -ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১৬৮১০৮,নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী দাড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১১৩৪৫৪।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট