1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ধানের শীষেই উন্নয়ন ও মুক্তির পথ—আবুল কালাম

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম। তিনি বলেন, ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার কারণে গত সতেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন দেশ ও জাতি মুক্ত, মানুষ আবার স্বাধীনভাবে কথা বলার ও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, যারা একাত্তরে দেশের মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, সেই রাষ্ট্রদ্রোহী শক্তিরা আজও ভোট চায় ও ক্ষমতায় যেতে চায়। জনগণকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান।
আবুল কালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি অবাধ ও স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে জনগণ মুখিয়ে রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার আর্থিক সহায়তা পাবে। পাশাপাশি মনোহরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে।
তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপরেখা প্রণয়ন করেছেন। ইনশাআল্লাহ, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সমাবেশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরণ, শরীফ হোসেন চেয়ারম্যান, ইউসুফ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও হসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফসহ মনোহরগঞ্জ উপজেলা ও বাইশগাঁও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট