1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

অস্ত্র কেনা ও মজুত নিয়ে বিএনপি নেতাকর্মীর আলোচনা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে সোনারগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তাঁর অনুসারীদের এসব নিয়ে আলোচনা করতে দেখা যায়।

বজলুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের একজন বলেন, নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। আরেকজনকে বজলুর রহমানের কানের কাছে গিয়ে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের কথোপকথনে অবৈধ অস্ত্র মজুতের বিষয়টি উঠে আসে।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে প্রচারে নেমেছেন বজলুর রহমান। তাঁর সঙ্গে থাকা সবাই এই প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এই ভিডিওর বিষয়ে জানতে বজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘ভিডিওর  বজলুর রহমান বিএনপি প্রার্থী মান্নানের এক নম্বর লোক। সে সারাক্ষণ তাঁর সঙ্গে থাকে এবং তাঁর কমিটির পদে রয়েছে। আমার নামে যা বলা হচ্ছে সেটা অপপ্রচার।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, ‘ভিডিওটি আমার নজরে আসেনি। অস্ত্র কেনা বা মজুত নিয়ে এমন কিছু হলে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, অস্ত্র নিয়ে আলাপচারিতার ভিডিও সম্পর্কে তারা অবগত। এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করে যাচ্ছে।
র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভিডিও সম্পর্কে অবগত আছেন। এ নিয়ে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট