1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশিষ্ট সমাজসেবক সুহাইল ইবনে আজিজ রানার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের গভীর শোক প্রকাশ আলী নকীপুর স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মনোহরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ মনোহরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম মনোহরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

কুমিল্লায় এসএমএস ফিডস কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বার্ডের কনফারেন্স হলরুমে এস এম এস ফিডস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াত করেন, সিনিয়র ম্যানেজার মো: কামরুজ্জামান ভূইয়া। এস এম এস কোম্পানির চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন সরকারের সভাপতিত্বে এবং এস এম এস কোম্পানির মহা ব্যাবস্হাপক বিক্রয় ও বিপনন দিপক চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানির উপমহাব্যাবস্হাপক বিক্রয় ও বিপনন মোঃ আবদুল হালিম, সিনিয়র ম্যানেজার মো: সাইফুল ইসলাম। ডিলারদের মধ্যে বক্তব্য রাখেন হাজী বিল্লাল হোসেন অহিদুর রহমান, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলী লিটন, খোরশেদ আলম, সালাউদ্দিন, আবুদুল মালেক, বাছির উদ্দিন, কাজী লুৎফর রহমান, এ ছাড়াও আরো অনেক ডিলার উপস্থিত ছিলেন। কোম্পানির চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার সমাপনী বক্তব্যে বলেন,শিঘ্রই তেলাপিয়া হ্যাচারী,এবং মুরগীর হ্যাচারী গড়ে তুলবেন,সকল ডিলারদের সহযোগিতা কামনা করে তিনি বক্তব্য শেষ করেন। পরে সকল ডিলারদের মধ্যে কোম্পানির দেওয়া উপহার তুলে দেওয়া হয়। মধ্যাহ্ন ভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট