1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এ তথ্য নিশ্চিত করেন।

বাগেরহাট-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) আমির মাওলানা মামুনুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কোপিল কৃষ্ণ মণ্ডল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা।

১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের মাওলানা মশিউর রহমান খান নির্বাচন করছেন। এ ছাড়া বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির স ম গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হক রয়েছেন।

বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) বালী নাসের ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন রয়েছেন। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম নির্বাচন করছেন। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাড. আতিয়ার রহমান এখানে নির্বাচন করছেন।

বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মোল্লা মো. রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মো. জুলফিকার হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এই আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। এই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম নির্বাচন করছেন।

অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জামায়াতের অ্যাড. আব্দুল ওয়াদুদ। এ ছাড়া এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টার নির্বাচন করছেন।

বাগেরহাট-৪ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে। তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। অন্যদিকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম রয়েছেন। এ ছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মো. আ. লতিফ খান, জাতীয় পার্টি-জেপির সাজন কুমার মিস্ত্রি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছয়জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট