1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ আমরাও জামায়াতে যোগ দেইনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরাও জামায়াতে যোগ দান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দান করেনি। তিনি বলেন, আমাদের মার্কা ‘দাড়িপাল্লা’ নয়, আমাদের মার্কা ‘ছাতা’। আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দেবো, জামায়াত সেই আসনে প্রার্থী দিবে না। একই ভাবে তারা যেখানে প্রার্থী দিবে আমরাও সেখানে দিব না।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রাজধানীর মগবাজারের গুলফেশাঁ প্লাজায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. অলি আহমদ আরো বলেন, জামায়াত এখন পরিশুদ্ধ। পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কিভাবে? যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই তরুণদের মেজরিটি ছিল জামাতের ছেলেরা। বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করল আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম -আমরা সবাই একসাথে হয়েছি। আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্যই আমরা একসাথে হয়েছি।

এসময় বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে বলে জানান তিনি। তিনি বলেন, ভারতের সাথে কোন বিরোধ নেই। তবে আমরা মোদির গোলাম হিসেবে কাজ করব না। অমিত শাহর গোলাম হিসেবে কাজ করব না। বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে। দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে কাজ হবে, এই ধরণের বেঈমানি আর মোনাফেকির কাজে আমরা যাব না। জনগণকেও বলতে চাই, যারা দিল্লির ও মোদির দালালি করছে তাদের থেকে সাবধান থাকেন। হাসিনা যা করেছে আমরাও যদি তাই করি তবে হাসিনা এবং আমাদের মধ্যে কী পার্থক্য থাকবে? আমরা ভারতের দালাল হতে চাই না। যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। অর্থ ও নারীসহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে তারা আত্মসমর্পণ করেছে।

এপ্রসঙ্গে তিনি আরো বলেন, ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তারাও আমাদের মতো মানুষ। তবে ভারতের ও র-এর নীতিতে আমরা কাজ করতে চাই না। আমরা কাজ করবো বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। জামায়াতও একই জিনিস চায়। সেজন্য আমরা জামায়াতের সাথে আসন সমঝোতায় এসেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট