1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে শীতার্তদের মাঝে সাংবাদিক সমিতির কম্বল বিতরণ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শীতার্ত গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থী ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (৩ জানুয়ারী ) উপজেলার দিঘীরপাড় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।

এসময় তিনি বলেন-
মানবকল্যাণে সরকারের পাশাপাশি রাস্ট্রের সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে সারাদেশে যে শৈত্যপ্রবাহ চলছে।এতে গরীব অসহায় মানুষগুলো অনেক কষ্টে জীবন যাপন করছেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ আজকে যে আয়োজন করেছেন। তা নি:সন্দেহ প্রশংসার দাবিদার।

তিনি বলেন -বাংলাদেশ আমাদের সবার।দেশকে এগিয়ে নিতে আমরা সমুন্নতি ভাবে কাজ করতে হবে। পরে তিনি গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বলের পাশাপাশি কলম তুলে দেন।
শাহিনুর ইসলাম বলেন-আমি মনোহরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ। আপনাদের সকল ধরনের সমাধানের পাশাপাশি সেবা দিতে বদ্ধ পরিকর।

বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে এবং  সিনিয়র সহ সভাপতি  ও দৈনিক কুমিল্লার জমিনের উপজেলা প্রতিনিধি আবদুল বাকী মিলনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির সেলিম, মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুর রহিম, স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, সংগঠনের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি ও দৈনিক ইনকিলাব এর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি শাহাদাত হোসেন,
বিশিষ্ট সমাজ সেবক মাহফুজুর রহমান, নেছার আহমেদ নাছির, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফিরোজ আলম,
দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আমানত উল্লাহ লিংকন, দৈনিক আজকের জীবন প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আবদুল ওহাব মিলন, বিশিষ্ট সমাজ সেবক মাইন উদ্দিন,মাস্টার ইয়াছিন মজুমদার, শাখাওয়াত হোসেন,  জহিরুল ইসলাম মাসুম, সাফায়েত হোসেন,,জামানা টিভির প্রতিনিধি ইমরান হোসেন, ,সাপ্তাহিক আলোর দিশারী প্রতিনিধি আবদুল মমিন প্রমুখ।

বক্তারা বলেন – শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সাংবাদিকগণ  সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উপজেলা সাংবাদিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর হাওলা দিঘির পাড় দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা সানা উল্লাহ।

গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থীরা হাতে কম্বল ও কলম পেয়ে উচ্ছ্বাসিত হতে দেখা যায়। পাশাপাশি অসহায়রা হাতে কম্বল পেয়ে চোখে মুখে হাসি দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট