1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপি নেতা বেলাল চৌধুরীর বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এই বর্বরোচিত ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে আট বছর বয়সী এক কন্যাশিশু।

এছাড়া নারী ও শিশুসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দগ্ধ দুই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।শুক্রবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের সুতার গোপটা এলাকায় এই নারকীয় ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনশেড বসতঘরের দুটি প্রবেশপথে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তখন পরিবারের সদস্যরা ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনে বেলালের ছোট মেয়ে এবং ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার সানজু দগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে তার অপর দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)।

নিহত শিশুর দাদি হাজেরা বেগম জানান, গভীর রাতে আগুন দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দেখেন ঘরের দুটি দরজাই বাইরে থেকে তালাবদ্ধ। পরে দরজা ভেঙে বেলাল চৌধুরী ও তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বের হতে পারলেও ছোট নাতনি সানজুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধদের উদ্ধার করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট