1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে বাইশগাঁও বাজারের ব্রিজের গার্ডার ভাঙার অভিযোগ, তদন্তে এলজিইডি মদিনায় মহি কন্ট্রাক্টিং কোম্পানির প্রথম বর্ষপূর্তি উদযাপন আগামীকাল সকাল ১০টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন মেজর আখতারুজ্জামান আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন।

গাজীপুরে মৃ-ত সন্তান প্রসব হওয়ায় জানালা দিয়ে নবজাতক ফেলে দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
গাজীপুরে মৃ-ত সন্তান প্রসব হওয়ায় চারতলার জানালা দিয়ে নবজাতক কন্যাকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মৃ-ত নবজাতক কন্যার লা-শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ম-র্গে পাঠায়।
এ ঘটনায় মৃ-ত নবজাতকের মা রিভা আক্তারকে গ্রে-ফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার ভোরে মৃ-ত কন্যা সন্তান প্রসব করেন রিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে ৪র্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃ-ত নবজাতকটিকে নিচে ফেলে দেওয়া হয়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃ-ত নবজাতকের লা-শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরে মৃ-ত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় মৃ-ত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রে-ফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট