1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

তুরাগ দক্ষিণ যুব বিভাগের প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

তুরাগ দক্ষিণ থানার যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৮টি দল নিয়ে অয়োজিত উত্তরার সেক্টর ১৪ খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় যাত্রাবাড়ী স্পোর্টিং ক্লাব। সকালে যুব সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও যুব সেক্রেটারী মুস্তফা আসাদের পরিচালনায় খেলা উদ্বোধন করেন তুরাগ দক্ষিণ থানা আমির ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান, আসন পরিচালক জামালউদ্দিন, তুরাগ থানা আমির গাজী মনির হোসেন, তুরাগ দক্ষিণের সাবেক আমির মাহবুব আলম, সাঈদুর রহমান মোল্লা, ঢাকা-১৮ আসনের সমন্বয়ক তারিক হাসান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান, তুরাগ দক্ষিণ থানা সেক্রেটারী আহসান হাবিব, সহকারী সেক্রেটারী শফি আলম সজিব, কর্মপরিষদ সদস্য জসিমউদদীন, মহব্বত হোসেন, পেশাজীবি বিভাগের সভাপতি তোফায়েল আহমেদ, বাউনিয়া দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, উত্তর বাউনিয়া সভাপতি রফিকুল ইসলাম, ইমারটেক সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহিম বাদশা, বাইলজুরী সেক্রেটারী ইব্রাহীম খলীল, পাকুরিয়া সেক্রেটারী শরিফুল ইসলাম প্রমুখ।

সফল টুর্নামেন্ট আয়োজনে সক্রিয়ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন আয়োজক কমিটির অন্যতম সদস্য কামরুল হাসান, মিলন, সালেহীন, ইমরান, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসিব, সাদিকুল ইসলাম ও আহাদসহ অন্যান্যরা।

এদিকে খেলার আয়োজনে অত্যন্ত খুশি খেলোয়ারবৃন্দ ও এলাকাবাসী। এ আয়োজনের জন্য তারা যুব বিভাগকে ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের ধারা অব্যহত থাকুক বলে আশাবাদ ব্যক্ত করেন।

যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান জানান, তুরাগ দক্ষিণ যুব বিভাগ ”খেলাধুলার বন্ধন, তারুণ্যের স্পন্দন” এ শ্লোগানকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি যেভাবে যুবক ও তরুণ সমাজকে বিপথগামী করছে, তা থেকে যুবক ও তরুণদের উদ্ধার করতেই যুব বিভাগ সুস্থ বিনোদনের চর্চা করে আসছে। তিনি আরও জানান, যুব বিভাগ নিয়মিতভাবে সেবার ব্রত নিয়ে ভবিষ্যতে বিভিন্ন খেলাধুলা আয়োজনের পাশাপাশি মানবসেবামূলক কাজ যেমন শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি নানান কর্মসূচী নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট